বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নগরীতে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগ      ● ফের চালু হচ্ছে ডিভি লটারি, ১ নভেম্বর থেকে আবেদন শুরুর নির্দেশ      ● রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ      ● ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী      ● পূজামণ্ডপে নেচে-গেয়ে এএসআই ক্লোজড      ● অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন এইচএসসির ফল      ● ইকোনমিক জোন ও বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী      ● ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত      ● মদ ও ইয়াবাসহ আটক ৭      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন      ● প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত      
নগরীতে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগ
প্রতিনিধি, খুলনা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম

নগরীতে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

নগরীতে অজ্ঞাতনামা এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার সিএন্ডবি কলোনির পরিত্যক্ত ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সোয়া ১০টার দিকে সিএন্ডবি কলোনির ছয়তলা ভবন তল্লাশি করে পুলিশ। সেখানে তারা লাশ না পেয়ে পাশের একটি ছয়তলা ভবন তল্লাশি করে। ওই ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ পড়ে আছে—এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহটি ছিল অর্ধগলিত। পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে লাশটি দেখে মনে হয়, ১৫ দিন আগের। লাশের পাশে স্যান্ডেল পড়ে ছিল। সেটি দেখে তাঁকে একজন যুবতী বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখন বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close