বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত      ● গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন আহত      ● ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন      ● জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা      ● স্বর্ণমন্দিরে কেন কান্নায় ভেঙে পড়লেন সারা আলি খান?      ● রায়ের পরও জমি নিয়ে বিরোধ      ● প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, জেনে নিন      ● ওয়ানডে র‍্যাংকিংয়ে তাসকিন ১২, শরিফুল ১১ নম্বরে      ● বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই      ● এসিএল চোটে মৌসুম শেষের শঙ্কায় খভারাতস্খেলিয়া      ● সবজি চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      ● ভালো ফলনের আশায় ব্যস্ত কৃষক      
প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম

ধর্মীয় বিশ্বাসের কথা বলে অনুসারীদের অনাহারে রেখে মৃত্যুর ঘটনায় কেনিয়ার ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জিসহ ২৯ জনকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছেন আদালত। এ ঘটনায় ১৯০ শিশুসহ বহু মানুষের মৃত্যুর অভিযোগ রয়েছে। আগামী ৬ নভেম্বর দোষীদের সাজা ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে কেনিয়ার শাকাহোলা বন থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এখন পর্যন্ত ওই বনাঞ্চল থেকে ৪০০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। পল ম্যাকেঞ্জি গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের নেতা। প্রসিকিউটরদের অভিযোগ, পৃথিবী ধ্বংস হওয়ার আগে স্বর্গে যাওয়ার কথা বলে তিনি ও তাঁর অনুসারীরা মানুষকে অনাহারে থাকতে নির্দেশ দেন। এমনকি শিশুদেরও খাবার থেকে বঞ্চিত করা হয়েছিল।

বিচারক ডায়ানা কাভেদজা মোচাচে শুনানিতে বলেন, কিছু শিশুকে আলাদা করে খাবার দেওয়া হয়নি; এ সময় তাদের বাবা-মায়েরাও উপস্থিত ছিলেন। তবে ম্যাকেঞ্জি হত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি কাউকে অনাহারে থাকতে বাধ্য করেননি। আদালত তাঁর এ যুক্তি গ্রহণ করেননি। তাঁর আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এ ঘটনায় পরিবারের আট সদস্যকে হারানো ৬২ বছর বয়সী ফ্রান্সিস ওয়াঞ্জে আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। ২০১৯ সালে কর্তৃপক্ষ ম্যাকেঞ্জির গির্জা বন্ধ করে দেওয়ার পর তিনি শাকাহোলা বনে চলে যান। ২০২৩ সালে তাঁকে গ্রেপ্তারের পর বনাঞ্চলে গণকবরের সন্ধান পান তদন্তকারীরা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্টসহ আরও মামলা রয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কেনিয়া   পল ম্যাকেঞ্জি   শাকাহোলা বন   শিশু মৃত্যু   গণকবর   ধর্মীয় নেতা   হত্যা মামলা   আফ্রিকা   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close