বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মদ ও ইয়াবাসহ আটক ৭      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন      ● প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত      ● গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন আহত      ● ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন      ● জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা      ● স্বর্ণমন্দিরে কেন কান্নায় ভেঙে পড়লেন সারা আলি খান?      ● রায়ের পরও জমি নিয়ে বিরোধ      ● প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, জেনে নিন      ● ওয়ানডে র‍্যাংকিংয়ে তাসকিন ১২, শরিফুল ১১ নম্বরে      ● বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই      
মদ ও ইয়াবাসহ আটক ৭
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:০১ পিএম

ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযানে ৪৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ ও ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের গোচড়া বাজারে দেলোয়ার মল্লিকের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে ৪৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মজকুনী গ্রামের কেশব সাহার ছেলে বাপন সাহা (১৭), একই গ্রামের আনোয়ার জোমাদ্দারের ছেলে মেহেদী হাসান (২০), ভেরনবাড়িয়া গ্রামের মৃত দুলু মৃধার ছেলে মো. জাহাঙ্গীর মৃধা (৩৮), মজকুনী গ্রামের বিপ্লব কুমার দাসের ছেলে জয়ন্ত দাস (১৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের গৌতম চন্দ্র দেউরীর ছেলে চয়ন দেউরী (১৭)।

অন্যদিকে, একই দিন রাত ১১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার ভারানীপুর বাজারের দক্ষিণ পাশে সেতুর ওপর অভিযান চালিয়ে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুজন হলেন—দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. মোতালেব হাওলাদারের ছেলে মো. রিপন হাওলাদার (১৯) এবং ভবানীপুর গ্রামের সুধীর চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (১৯)।

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক অভিযান দুটি পরিচালনা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, পৃথক অভিযানে দেশীয় চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নলছিটি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close