বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন      ● প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত      ● গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন আহত      ● ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন      ● জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা      ● স্বর্ণমন্দিরে কেন কান্নায় ভেঙে পড়লেন সারা আলি খান?      ● রায়ের পরও জমি নিয়ে বিরোধ      ● প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, জেনে নিন      ● ওয়ানডে র‍্যাংকিংয়ে তাসকিন ১২, শরিফুল ১১ নম্বরে      ● বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই      ● এসিএল চোটে মৌসুম শেষের শঙ্কায় খভারাতস্খেলিয়া      
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আখচাষিদের জন্য নগদ অর্থ প্রণোদনা বিতরণ করা হয়েছে। উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের মাধ্যমে আখ চাষে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্স ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশজুড়ে মোট ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা নগদ অর্থ প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির আওতায় ৩ হাজার ১৮৫ জন আখচাষির মধ্যে ৯৫ লাখ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়। এ তালিকায় রয়েছেন ১০ জন নারী আখচাষি।




অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক মির্জা গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক মো. রাজিবুল ইসলাম, মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান এবং মহাব্যবস্থাপক (কৃষি বাণিজ্যিক খামার) মো. বিল্লাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন আখচাষি কল্যাণী ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আখচাষি অহিদুজ্জামান অহিদ, জালাল উদ্দিন লিটন, আওয়াল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কেরু অ্যান্ড কোম্পানির আখচাষিদের মধ্যে নগদ অর্থ প্রণোদনা বিতরণকে আখ চাষে উৎসাহ জোগানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে চাষিদের উৎপাদন কার্যক্রমে সহায়তা দেওয়ার পাশাপাশি আখ চাষে আগ্রহ বাড়ানোর লক্ষ্য রয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close