বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু      ● মাটি ছাড়াই ককোপিটে চারা উৎপাদন, শিক্ষক জাকিরের মাসে লাখ টাকা আয়      ● রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুটের ঘটনায় কৃষকদল নেতা গ্রেপ্তার      ● জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা      ● নবীনগরে বল আনতে গিয়ে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু      ● ৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ      ● ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক      ● জ্বালানির দাম বাড়ায় উত্তর সাগরে গ্যাসক্ষেত্রের অনুমোদন যুক্তরাজ্যের      ● জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির      ● কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ      ● আখাউড়ায় পরীক্ষামূলক ব্ল‍্যাক রাইস ধান চাষ       ● ভালুকায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল      
পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ হুজাইফা (২) ও মোঃ আকরাম (২) নামের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু মেরকুটা গ্রামের সৌদি প্রবাসী মোঃ আক্কাস মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশুসন্তান বাড়ির পাশে ফুটবল খেলছিল। সেই সময় খেলার বলটি পুকুরে পড়ে গেলে তারা বলটি আনতে গিয়ে একপর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে এক পথচারী হেঁটে যাওয়ার সময় দুই শিশুর লাশ পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর চাচা মোঃ নোয়াব মিয়া জানান, তাঁর ভাইয়ের কোনো মেয়ে নেই, তাঁর পাঁচ ছেলে। তাই শখ করে এক ছেলের নাম রেখেছেন মোঃ হুজাইফা। বুধবার সকালে পানিতে ডুবে হুজাইফা ও আকরামের মৃত্যু হয়।

একই পরিবারের যমজ দুই ভাইয়ের মৃত্যুতে ওই পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close