প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম

নিরাপত্তাজনিত জরুরি কারণে ইরানের সঙ্গে ‘শিব’ নামের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। বুধবার (২১ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পথে যাত্রী, যানবাহন ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। বার্তা সংস্থা রয়টার্সকে সীমান্ত ক্রসিং-সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।
আরেকটি সূত্র জানিয়েছে, সীমান্ত ক্রসিংয়ের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, তা জানানো হয়নি। ইরাক ও ইরানের মধ্যে পণ্য পরিবহন এবং যাত্রী যাতায়াতের অন্যতম প্রধান পথ শিব ক্রসিং। এটি বন্ধ থাকায় দুই দেশের বাণিজ্য ও যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে ইরানের সঙ্গে শালামচেহ নামের আরেকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছিল ইরাক। সৌদি আরবে ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় সৌদি আরব দাবি করেছিল, ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি