সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       ● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      ● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মৃত্যু      ● নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা      ● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      
পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান, ১৮ জেলের কারাদণ্ড-জরিমানা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টার অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে আটক ১৮ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পাহারা ও তল্লাশি চালানো হয়। অভিযানে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

যৌথ অভিযানে লৌহজং ও শ্রীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুই উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তা, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা অংশ নেন। প্রশাসন জানিয়েছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও ইলিশের উৎপাদন বজায় রাখতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধ জাল নিয়ে নামলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   পদ্মা নদী   মা ইলিশ   ইলিশ সংরক্ষণ   কারেন্ট জাল   জেলেদের কারাদণ্ড   ভ্রাম্যমাণ আদালত   মৎস্য অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close