বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বন্ধের ঘোষণা, তবু চলছে গুড়পুকুরের মেলা, প্রতিদিন ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ      ● নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত      ● পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪      ● মীরসরাইয়ে অবৈধ বালুবোঝাই ডাম্পার ট্রাক জব্দ      ● ছবি তোলাতেই সীমাবদ্ধ, ৭ মাসেও শুরু হয়নি সেতুর সংস্কার      ● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      
পাবনার ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, গ্রেপ্তার ছেলে
আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:২৪ পিএম

পাবনার ফরিদপুর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে সূর্য বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মো. উদ্দিন সরদারের (৩০) বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সূর্য বেগম লক্ষ্মীকোল গ্রামের লোকমান আলীর স্ত্রী। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে। ছেলে মো. উদ্দিন সরদার সবার ছোট।  উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি মাদকাসক্ত বলে পরিবারের সদস্যদের দাবি। এ কারণে প্রায় তিন মাস আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে উদ্দিন বাড়িতে একাই থাকতেন। অন্যদিকে, তাঁর বাবা লোকমান আলী কয়েক বছর ধরে অন্ধ। কৃষিকাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময়  সকালে সূর্য বেগম বাড়িতে রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন তাঁর কাছে মাদক কেনার টাকা চান। টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো কাচি দিয়ে মায়ের ওপর আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই সূর্য বেগমের মৃত্যু হয়।

হত্যার পর উদ্দিন পাশের একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা কেটে তাঁকে গ্রেপ্তার করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ফরিদপুর   লক্ষ্মীকোল   মা হত্যা   মাদকাসক্ত   ছেলে গ্রেপ্তার   হত্যা মামলা   অপরাধ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close