শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      
সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
প্রতিনিধি, সিংড়া (নাটোর)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:৩৩ পিএম

নাটোরের সিংড়া স্মার্ট প্রেসক্লাব পরিচালিত সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগারকে গল্প, কবিতা ও সাহিত্যবিষয়ক ৫০টি বই উপহার দিয়েছে সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২০ অক্টোবর) পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাদী মুহাম্মদ তামিম ও প্রধান সমন্বয়কারী নাফিস ইকবাল প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদের হাতে বইগুলো তুলে দেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. বেলায়েত হোসেন, সহসভাপতি বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

২০১৫ সাল থেকে সিংড়ার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে কাজ করছে সংগঠনটি। এ ছাড়া ‘আমার সিংড়া’ নামে একটি অ্যাপ তৈরি করেছে তারা, যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যোগাযোগের তথ্য ও দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পাঠাগারে নতুন বই সংযোজন তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলতে এবং সাহিত্যচর্চায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সিংড়া   নাটোর   সিংড়া স্মার্ট প্রেসক্লাব   সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগার   স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন   বই উপহার   পাঠাগার   জ্ঞানচর্চা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close