সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ক্যামেরা থেকে এআই, টেকনো ক্যামন স্লিম ৫জিতে কী থাকছে?      ● বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবিতে কৌতূহল      ● শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী      ● কিশোর গ্যাং মোকাবিলায় কমিটির সভাপতি ইউএনও      ● ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বরিশালে কথিত চিকিৎসককে জরিমানা      ● শরীয়তপুরে পদ্মা নদীতে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, গ্রেপ্তার ৩৬      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও মারজান হোসাইন      ● আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবি      ● শিবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ: ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ      ● নতুন বন্ধু পাতানোর দিন আজ, অটুট থাকুক পুরোনো বন্ধন      ● পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক      ● সুখী হতে নিজের সম্পর্কে যে ৫ ধারণা বদলাতে পারেন      
বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবিতে কৌতূহল
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর প্রকৃতির মাঝে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন তিনি। তবে নতুন ছবির সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী।

খোলা প্রান্তর ও প্রকৃতির আবহে তোলা ছবিগুলোর সঙ্গে আবহসংগীত হিসেবে সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি যুক্ত করেছেন শেহতাজ। বিচ্ছেদের ঘোষণার পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যে নতুন পোস্টটি অনুসারীদের নজর কেড়েছে। তবে ছবির মাধ্যমে ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো ইঙ্গিত দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। গত ৪ অক্টোবর যৌথ বিবৃতিতে তাঁরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত জানান। বিবৃতিতে দুজন বলেন, দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা বজায় থাকার কথাও জানান।

প্রীতম জানিয়েছিলেন, বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি; দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। নতুন ছবিগুলো প্রকাশ করলেও বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি শেহতাজ।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শেহতাজ মনিরা হাশেম   প্রীতম হাসান   বিচ্ছেদ   ঢালিউড   বিনোদন   তারকাদের খবর   সামাজিক যোগাযোগমাধ্যম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close