শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কক্সবাজারে আগুনে নুর আলমের স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনের মৃত্যু      ● আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● সোলার লাইটে বদলে গেল দুই গ্রামের রাতের চিত্র      ● ১৯ বছরেও চালু হয়নি ২০ শয্যার ট্রমা সেন্টার      ● রাজশাহী-রংপুর অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের কনক্লেভ      ● বিদ্যুৎ ব্যয় কমাতে সোনালী ব্যাংকে সোলার সিস্টেম চালু      ● সাংস্কৃতিক আন্দোলন এর মাধ্যমে দেশের অশুভশক্তি দূর হবে      ● ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ      ● জামালপুরে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার      
মানব সেবা ফাউন্ডেশনের শিক্ষার্থী আত্মউন্নয়ন সেমিনার
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম

বগুড়ার ধুনট উপজেলার পারলক্ষীপুর গ্রামে মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মানব সেবা মেগা প্রকল্প-২০২৬’-এর অংশ হিসেবে ‘MSF শিক্ষার্থী আত্মউন্নয়নমূলক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, পড়াশোনায় মনোযোগ, অভিভাবকদের সচেতনতা ও ভবিষ্যৎ গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারলক্ষীপুর গ্রামের কৃতী সন্তান গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ, সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য মো. লুতফর সরকারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, গ্রামের শিক্ষার্থীদের আত্মউন্নয়নমূলক যেকোনো উদ্যোগে সবাইকে এগিয়ে আসা উচিত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি মানব সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনটির সাফল্য কামনা করেন।

পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তাদের সঠিকভাবে পরিচর্যা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারলে তারা ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি নয়ন শিক্ষার্থীদের উদ্দেশে আত্মউন্নয়নমূলক বিভিন্ন তথ্যবহুল আলোচনা করেন। এ সময় ফাউন্ডেশনের অধিকাংশ সদস্য প্রবাসে থাকায় তাঁদের জন্য দোয়া করা হয়।

শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে মো. হাসব আলী বলেন, শিক্ষার্থীদের সফলতার পেছনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সন্তানদের পড়াশোনা, আচরণ ও ভবিষ্যৎ গঠনের বিষয়ে প্রত্যেক অভিভাবককে আরও সচেতন হতে হবে।

সেমিনারে পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় ১০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সৌজন্য উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নাশতারও ব্যবস্থা করা হয়।

এদিকে, মানব সেবা মেগা প্রকল্প-২০২৬-এর অংশ হিসেবে সেমিনার শেষে ছয়টি অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়। একই দিনে মোহানপুর হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় দুটি ব্ল্যাকবোর্ড বিতরণ করে সংগঠনটি।

এ ছাড়া প্রকল্পের আওতায় গ্রামের দক্ষিণ অংশে একটি নলকূপ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার প্রসার, অসচ্ছল পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনসেবায় অবদান রাখতে কাজ করছে মানব সেবা ফাউন্ডেশন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close