শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুই পথচারীর মৃত্যু       ● কোনো ভাতাই জোটেনি সনকার      ● পাহাড়ে দুর্গোৎসবে সম্প্রীতির পাশে আমরা      ● সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫      ● মানব সেবা ফাউন্ডেশনের শিক্ষার্থী আত্মউন্নয়ন সেমিনার      ● ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২      ● পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী ইয়াছিন      ● স্কুলছাত্রী নিখোঁজের মাস পেরোলেও অধরা অভিযুক্তরা      ● ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার      ● বাঞ্ছারামপুরে মোকবুল হত্যার আসামিদের ফাঁসির দাবি      ● ইনানীর রিসোর্টে আগুন, ‘সাইফকে এনে দাও’ বলে নারীর আহাজারি      
ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুই পথচারীর মৃত্যু
প্রতিনিধি, খুলনা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৪:৪৭ PM

খুলনায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট  ও আলমনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) ও খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)। খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী পরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য দিয়েছেন।

এসআই এসএম রায়হান জানান, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর চিত্রা ট্রেনের ধাক্কায় মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হয়। এছাড়া সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর রূপসা ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হয়। উভয়ের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close