শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার      ● যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার      ● ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুই পথচারীর মৃত্যু       ● কোনো ভাতাই জোটেনি সনকার      ● পাহাড়ে দুর্গোৎসবে সম্প্রীতির পাশে আমরা      ● সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫      ● মানব সেবা ফাউন্ডেশনের শিক্ষার্থী আত্মউন্নয়ন সেমিনার      ● ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২      ● পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে মন্ত্রী ইয়াছিন      ● স্কুলছাত্রী নিখোঁজের মাস পেরোলেও অধরা অভিযুক্তরা      ● ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার      
নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাসের শিশু রাইয়ানের বস্তাবন্দি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রাইয়ান ওই গ্রামের বাসিন্দা রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাসেল খান তাঁর শিশুপুত্র রাইয়ানকে নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে গৃহস্থালি ও ঘর পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে ঘরের ভেতর তাঁর ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) আল-আমিনকে দেখতে পান। এরপর তিনি পুনরায় ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরেই শিশু রাইয়ানকে ঘরে আর খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জের ধরে আল-আমিন শিশু রাইয়ানকে অপহরণের পর হত্যা করেছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই রুমানা বেগম বাদী হয়ে আল-আমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই, অর্থাৎ গত বৃহস্পতিবার দুপুরেই অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শনিবার দুপুরে আল-আমিনের বসতবাড়ি-সংলগ্ন খালে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি অবস্থায় শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close