| শিরোনাম: |

নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ১২০০ মেগাওয়াট ক্ষমতার এই মেগা প্রকল্পটি রাশিয়ার রোসাটম কোম্পানির ফ্ল্যাগশিপ প্রকল্প হওয়ায় প্রতিষ্ঠানটি একে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিন মাস আগে পাঠানো বিশেষজ্ঞদের নিয়ে দিনরাত কাজ চলছে।
পাশাপাশি আগামী বছরের জুনের দিকে দ্বিতীয় রিঅ্যাক্টরে জ্বালানি লোড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ