শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চা শ্রমিকদের সাথে এমপি ফয়সলের পূজার শুভেচ্ছা বিনিময়      ● পাবনায় বেসরকারি মানসিক হাসপাতালে অনিয়মের অভিযোগ, নজরদারির আশ্বাস প্রশাসনের      ● হবিগঞ্জ সীমান্তে পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ১০ হাজার স্বেচ্ছাসেবক: প্রতিমন্ত্রী আজাদ      ● বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার এস আর বি      ● জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা মোংলায় মানববন্ধনে বক্তারা      ● আলীকদমে যুব রাইজিং স্টারের নির্বাচন, সভাপতি সাদ্দাম সম্পাদক মনিরুল      ● গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন      ● অটোরিকশা ভাড়া নিয়ে চালক কে খুন ২০ দিন পর পিবিআইয়ের জালে ২আসামী      ● দেশের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে 'সাগর ফিশিং'      ● কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা      
চা শ্রমিকদের সাথে এমপি ফয়সলের পূজার শুভেচ্ছা বিনিময়
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পূজার আনন্দ ভাগাভাগি করতে চা শ্রমিকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। বৃহস্পতিবার তাঁরা বিভিন্ন চা বাগান ও এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করে শ্রমিকদের খোঁজখবর নেন।

এ বছর দুর্গাপূজা উপলক্ষে শিল্পপ্রতিষ্ঠান সায়হামের নিজস্ব তহবিল থেকে চা বাগানসহ ২০৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অনুদান বিতরণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল নির্বাচনী এলাকায় অবস্থান করে শুভেচ্ছা বিনিময়, সভা ও অনুদান বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

চা শ্রমিক নেতা দীপক কর্মকার বলেন, সরকারি অনুদানের পাশাপাশি সায়হাম কোম্পানির আর্থিক সহায়তায় চা বাগানের শ্রমিকদের মধ্যে উৎসবের আনন্দ বেড়েছে। তেলিয়াপাড়া চা বাগানের হেমন্ত পান জানান, সংসদ সদস্য ও তাঁর ছেলে শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং তাঁদের সমস্যার খোঁজ নিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মাধবপুর   চুনারুঘাট   সৈয়দ মো. ফয়সল   সৈয়দ শাফকাত আহমেদ   সায়হাম   চা শ্রমিক   শারদীয় দুর্গাপূজা   পূজামণ্ডপে অনুদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close