শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আলীকদমে যুব রাইজিং স্টারের নির্বাচন, সভাপতি সাদ্দাম সম্পাদক মনিরুল      ● গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন      ● অটোরিকশা ভাড়া নিয়ে চালক কে খুন ২০ দিন পর পিবিআইয়ের জালে ২আসামী      ● দেশের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে 'সাগর ফিশিং'      ● কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা      ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭      ● ​ফরিদপুর থানায় পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার      ● মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত       ● চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা      ● নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা      ● বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: টুকু      
আলীকদমে যুব রাইজিং স্টারের নির্বাচন, সভাপতি সাদ্দাম সম্পাদক মনিরুল
প্রতিনিধি, আলীকদম (বান্দরবান)
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম

বান্দরবানের আলীকদমে স্থানীয় সামাজিক সংগঠন ‘যুব রাইজিং স্টার অব আলীকদম’-এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে ভোটগ্রহণ হয়। এতে সভাপতি পদে সালাম মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সংগঠনটির মোট ১০৬ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্যাশিয়ার পদে একক প্রার্থী থাকায় শেফায়েতুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে চেয়ার প্রতীকে ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন সালাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আতাউল্লাহ ছাতা প্রতীকে পান ৩৩ ভোট। সহসভাপতি পদে ফুটবল প্রতীকে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন মো. ইশফাকুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন বাইসাইকেল প্রতীকে পান ২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে কলম প্রতীকে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. মনিরুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জুবায়ের হোসেন বাদশা ল্যাপটপ প্রতীকে পান ২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আপেল প্রতীকে ৪৯ ভোট পেয়ে জয়ী হন মো. নুর নবী (নুরখান)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক নয়ন উড়োজাহাজ প্রতীকে পান ৪৩ ভোট।

ভোটগ্রহণ চলাকালে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জুবাইরুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আলীকদম থানা পুলিশের একটি প্রতিনিধিদলও দায়িত্ব পালন করে।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন পরিচালক নুরুল ছাফা ভুইয়া (বাবু), সদস্য সচিব ফরহাদুল ইসলাম বাপ্পী এবং সদস্য মো. সাহাব উদ্দিন। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নজরুল ইসলাম এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বাজার কমিটির সাবেক সেক্রেটারি কায়েস উদ্দিন।

সংগঠনটির সাংগঠনিক ইতিহাসেও রয়েছে গুরুত্বপূর্ণ অর্জন। সাবেক সভাপতি মেহেদী হাসান রানা টানা দুই মেয়াদে চার বছর দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদে ২০২৩ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সংগঠনটির নিবন্ধন সম্পন্ন হয়। নিবন্ধন নম্বর ৭১। স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংগঠনটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন কমিটি নির্বাচিত হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি এলাকার তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও জোরদার হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আলীকদম   যুব রাইজিং স্টার অব আলীকদম   সাদ্দাম হোসেন   মনিরুল ইসলাম   সংগঠনের নির্বাচন   বান্দরবান   যুব উন্নয়ন অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close