শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার      ● আজ বিশ্ব বস দিবস, কৃতজ্ঞতা জানান প্রিয় বসকে      ● লাউচাপড়াকে প্রধান পর্যটন কেন্দ্র করার আশ্বাস পর্যটন মন্ত্রীর      ● চা শ্রমিকদের সাথে এমপি ফয়সলের পূজার শুভেচ্ছা বিনিময়      ● পাবনায় বেসরকারি মানসিক হাসপাতালে অনিয়মের অভিযোগ, নজরদারির আশ্বাস প্রশাসনের      ● হবিগঞ্জ সীমান্তে পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ১০ হাজার স্বেচ্ছাসেবক: প্রতিমন্ত্রী আজাদ      ● বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার এস আর বি      ● জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা মোংলায় মানববন্ধনে বক্তারা      ● আলীকদমে যুব রাইজিং স্টারের নির্বাচন, সভাপতি সাদ্দাম সম্পাদক মনিরুল      ● গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন      
বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজের চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিখোঁজ শিশু রাইয়ানের মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। এতে তার বোনজামাই আল-আমিনকে (৪০) প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে প্রধান অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা রাসেল খান তার ১০ মাসের শিশু সন্তান রাইয়ানকে নিয়ে ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। ওই সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে লেপাপোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন।
সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল সাময়িকভাবে ঘুম থেকে জেগে ঘরের ভেতর তার বোনজামাই আল-আমিনকে দেখতে পান। আল-আমিনকে দেখার পর রাসেল আবারও ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই দেখা যায় শিশু রাইয়ান বিছানায় নেই এবং সে নিখোঁজ রয়েছে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল-আমিনের সঙ্গে শিশুটির বাবা রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমনকি ইতিপূর্বে আল-আমিন শিশু রাইয়ানকে অপহরণের হুমকিও দিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেই বিরোধের জের ধরেই ৩-৪ জনের সহায়তায় আল-আমিন শিশুটিকে ঘর থেকে অপহরণ করেছেন।
বাবার কোল ঘেঁষে ঘুমিয়ে থাকা ১০ মাসের অবুঝ শিশু নিখোঁজের এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শিশু নিখোঁজের মামলায় পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রধান আসামি আল-আমিনকে ইতিমধ্যে (শুক্রবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপহৃত শিশুটিকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   কলাপাড়া   শিশু নিখোঁজ   শিশু রাইয়ান   অপহরণ মামলা   আল-আমিন গ্রেপ্তার   নীলগঞ্জ ইউনিয়ন   পুলিশ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close