বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাতের আঁধারে অবৈধভাবে বেকো দিয়ে মাটি উত্তোলন      ● শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্ব দিতে হবে নৈতিক শিক্ষায়: ড. এম এ কাইয়ুম      ● ফলের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের      ● সিটি কলেজ ছাত্রদল সেক্রেটারিকে ছুরিকাঘাত      ● বিশ্ব মান দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ      ● ছাদজুড়ে সবুজের সাম্রাজ্য, ১২ মাসই ফলন      ● সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চলছে: রিজভী      ● দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা      ● সিএনজির মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত      ● স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলার সুপারিশ      ● স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলার সুপারিশ      ● চার দিনে বাতিল ৮৯ ফ্লাইট, সৌদিগামী যাত্রীদের ভোগান্তি      
রাতের আঁধারে অবৈধভাবে বেকো দিয়ে মাটি উত্তোলন
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর বিলে গভীর রাতে অবৈধভাবে বেকো (খননযন্ত্র) দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী মাটি দস্যুদের বিরুদ্ধে। মাটি উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি ভাঙন ও ক্ষতির ঝুঁকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, বিল থেকে খননযন্ত্রের সাহায্যে মাটি উত্তোলনের ফলে বিলের পাড় ও আশপাশের জমির স্বাভাবিক অবস্থা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এভাবে রাতের আঁধারে মাটি উত্তোলন অব্যাহত থাকলে কৃষিজমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় কৃষকরা। কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত মাটি ব্যবসায়ী মোঃ কামাল মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, মাটি উত্তোলনের বিষয়ে তিনি অবগত নয়। খোঁজখবর নিয়ে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close