| শিরোনাম: |

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মোহা. আজিম আলী (৪০) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মো. হাসান আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আজিম আলী তুলা বিক্রি করে সিএনজিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে ছত্রাজিতপুর পলাশীপাড়া হাইওয়ে রোডে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ট্রাকটি স্থানীয় জনতা আটক করে একটি পেট্রোল পাম্পের মধ্যে রেখেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ