বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিটি কলেজ ছাত্রদল সেক্রেটারিকে ছুরিকাঘাত      ● বিশ্ব মান দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ      ● ছাদজুড়ে সবুজের সাম্রাজ্য, ১২ মাসই ফলন      ● সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চলছে: রিজভী      ● দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা      ● সিএনজির মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত      ● স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলার সুপারিশ      ● স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলার সুপারিশ      ● চার দিনে বাতিল ৮৯ ফ্লাইট, সৌদিগামী যাত্রীদের ভোগান্তি      ● জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ      ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু      
সিটি কলেজ ছাত্রদল সেক্রেটারিকে ছুরিকাঘাত
প্রতিনিধি, যশোর
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম

যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপকে (২৩) ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। ক্যাম্পাসে ‘মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়’ অংকন নামে স্থানীয় এক তরুণ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুধবার দুপুর ১টার দিকে যশোর সিটি কলেজের পাশের একটি গলিতে এই হামলার ঘটনা ঘটে।
আহত ফয়সাল হাসান তদ্রুপ যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফয়সাল হাসান তদ্রুপ জানান, সিটি কলেজ ক্যাম্পাসে অংকন (১৮) নামে এক যুবক দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, বিশৃঙ্খলা সৃষ্টি ও ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বুধবার তিনি ওই যুবককে এসব অপকর্মের কারণ জিজ্ঞাসা করতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অংকন তার কাছে থাকা চাকু দিয়ে তদ্রুপের নিতম্বে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। তদ্রুপ সেখানে চিকিৎসাধীন আছেন।

অংকন নামে ওই দুর্বৃত্ত যশোর শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা। সে ছিনতাই, মাদক বিক্রিসহ নানা অপকর্মে জড়িত বলে স্থানীয়রা জানান।

এদিকে, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেন, ক্যাম্পাসে মাদক ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফয়সালের ওপর এই হামলা চালানো হয়েছে।

বিকেল চারটায় এ রিপোর্ট লেখার সময় ঘটনার ব্যাপারে মামলা করতে কামরুজ্জামান বাপ্পি কোতোয়ালি থানায় অবস্থান করছিলেন। সেখান থেকে টেলিফোনে তিনি বলেন, যে তরুণ তদ্রুপের ওপর হামলা চালিয়েছে, তার বিরুদ্ধে এলাকায় অনেক অপকর্মের অভিযোগ আছে।

এদিকে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাব্বি হাসনাত জানিয়েছেন, তদ্রুপের অবস্থা আশঙ্কামুক্ত।
কোতোয়ালি মডেল থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আর অভিযুক্ত তরুণকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close