বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ব মান দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ      ● ছাদজুড়ে সবুজের সাম্রাজ্য, ১২ মাসই ফলন      ● সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চলছে: রিজভী      ● দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা      ● সিএনজির মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত      ● স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলার সুপারিশ      ● স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলার সুপারিশ      ● চার দিনে বাতিল ৮৯ ফ্লাইট, সৌদিগামী যাত্রীদের ভোগান্তি      ● জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ      ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● স্কুলের পাশে ২৫ দিন ধরে গ্যাস লিকেজ      
বিশ্ব মান দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ
প্রতিনিধি, যশোর
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম

বিশ্ব মান দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন লক্ষ্য: উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিএসটিআইয়ের উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান।

সভায় বক্তারা বলেন, উন্নত বিশ্ব গড়তে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে মানসম্মত পণ্য উৎপাদন এবং জ্বালানির কার্যকর ব্যবহার বাড়াতে হবে। তাঁরা বাজারে পণ্যের সঠিক মান যাচাই ও বিপণন নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হেলমেট আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সুজন দত্ত লাল্টু এবং ল্যাবরেটরিজের প্রতিনিধি আশরাফুল ইসলাম।

আলোচনা সভা শেষে বিএসটিআই আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close