প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। গত চার দিনে ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে আটকা পড়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী।
বুধবার বিকেলে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ।
তিনি জানান, এ পর্যন্ত সরাসরি ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৫০টি।
কাওছার মাহমুদ আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। ফলে সৌদিগামী যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ