রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাকেরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত      ● ‘ক্লিন সিটি’ দেখে মুগ্ধ আজহারী। রাজশাহীর কাছে শিখতে বললেন বাকি ৬৩ জেলাকে      ● পূর্ব বাজেথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা      ● ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি      ● উপবৃত্তি পাচ্ছে ৭৩ লাখ শিক্ষার্থী, যেভাবে করবেন আবেদন      ● রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়      ● অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য      ● সুন্দরগঞ্জে আ.লীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা      ● মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার      ● জোড়া স্বর্ণ জিতে পটুয়াখালীর গর্ব সাংবাদিককন্যা পুলিশ সদস্য নূর-ঈ-জান্নাত      ● মুলাদীতে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● খেজুরের রস খাওয়ার আগে সাবধান, আছে যে বিপদ      
বাকেরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
মহিবুল ইসলাম সৌরভ, বাকেরগঞ্জ (বরিশাল)
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম

ডেঙ্গুর বিস্তার রোধ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। পৌর প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানের অংশ হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন সড়ক, অলিগলি ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি বাসাবাড়ির ছাদে জমে থাকা পানি, ফুলের টব, অব্যবহৃত টায়ার এবং বিভিন্ন পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কাজ করেন। মশার বিস্তার রোধেও নেওয়া হয় প্রয়োজনীয় পদক্ষেপ। পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ ক্ষেত্রে প্রতিটি নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ সময় পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়, বাড়ির আশপাশ ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। বাসাবাড়ির ছাদ, বারান্দা ও ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। অব্যবহৃত টায়ার, ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। কোথাও পানি জমে থাকতে দেখলে দ্রুত তা পরিষ্কারের উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন ও পৌরবাসীর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা করছে পৌর কর্তৃপক্ষ।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close