শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার      ● জোড়া স্বর্ণ জিতে পটুয়াখালীর গর্ব সাংবাদিককন্যা পুলিশ সদস্য নূর-ঈ-জান্নাত      ● মুলাদীতে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● খেজুরের রস খাওয়ার আগে সাবধান, আছে যে বিপদ      ● ১৫ বছর পর ফিরে চমক দেখালেন শাহরুখ-কারিনা জুটি      ● পাংশায় রাতের আঁধারে ‘ডিসেম্বর কলিং ২.০’ পোস্টারিং      ● মরণের পরও আমলনামায় যোগ হতে থাকে যে ৩ কাজের সওয়াব      ● মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল      ● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা      ● ‘৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা’      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি : শিক্ষামন্ত্রী      
মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (২৮ নভেম্বর)  দুপুরে উপজেলা সদরের মেইন রোড বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সুজন নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, সুজন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অজ্ঞাতনামা আসামি হিসেবে আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close