রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘ক্লিন সিটি’ দেখে মুগ্ধ আজহারী। রাজশাহীর কাছে শিখতে বললেন বাকি ৬৩ জেলাকে      ● পূর্ব বাজেথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা      ● ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি      ● উপবৃত্তি পাচ্ছে ৭৩ লাখ শিক্ষার্থী, যেভাবে করবেন আবেদন      ● রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়      ● অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য      ● সুন্দরগঞ্জে আ.লীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা      ● মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার      ● জোড়া স্বর্ণ জিতে পটুয়াখালীর গর্ব সাংবাদিককন্যা পুলিশ সদস্য নূর-ঈ-জান্নাত      ● মুলাদীতে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● খেজুরের রস খাওয়ার আগে সাবধান, আছে যে বিপদ      ● ১৫ বছর পর ফিরে চমক দেখালেন শাহরুখ-কারিনা জুটি      
‘ক্লিন সিটি’ দেখে মুগ্ধ আজহারী। রাজশাহীর কাছে শিখতে বললেন বাকি ৬৩ জেলাকে
মো. সাকিবুল ইসলাম স্বাধীন,রাজশাহী
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পরিচ্ছন্ন নগর, সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে রাজশাহীর অনন্যতার কথা তুলে ধরেছেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শহরের পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়ে তিনি বলেছেন, দেশের অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।


বয়ানের শুরুতে রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়ে আজহারী বলেন, “আমি শুনেছি রাজশাহী হচ্ছে সবচাইতে ক্লিন সিটি ইন বাংলাদেশ। দ্য গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এবার ইন বাংলাদেশ। আসতে আসতে দেখছিলাম, মাশাআল্লাহ। একেবারে ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমাদের অন্যান্য ৬৩ জেলার আপনাদের থেকে শেখার আছে অনেক কিছু।”


রাজশাহীর সঙ্গে পুরোনো স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “ছোটোবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আমি যখন ল্যান্ড করছিলাম, দেখি দুই পাশে সারি সারি আমের বাগান আছে, কালাই রুটি আপনাদের আছে রেশম। নানা নেয়ামত দিয়ে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন।”

সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ মাহফিলে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সভাপতিত্ব করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close