রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জমজমাট চারার হাট, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চারা      ● অর্থাভাব বা বৈষম্যে থামবে না মেয়েদের স্বপ্ন: তারেক রহমান      ● চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১      ● পূজা মণ্ডপের নিরাপত্তা ও নাগরিক সুবিধায় বিশেষ উদ্যোগ      ● নির্মাণস্থলে ধুলিদূষণ নিয়ন্ত্রণে রিহ্যাবকে মন্ত্রীর নির্দেশনা      ● চুরির অভিযোগে গণপিটুনি, হতাহত ২      ● যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’      ● এএসআই হাবিবুর রহমান খানের শ্রেষ্ঠত্ব পুরস্কার      ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন      ● ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ       ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন অগ্রগতি, শুরু হলো ক্রিটিক্যালিটি      ● মঙ্গলে দানবীয় মেঘের রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা      
চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১
প্রতিনিধি, যশোর
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৬:২৩ PM

যশোর সদর উপজেলার আরপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজনকে মারধর ও কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি ইমাম গাজীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন কোতোয়ালি মডেল থানার এসআই দীনেশ। এ ঘটনায় মামলার অপর দুই আসামি শহিদুল ইসলাম ও রেখা খাতুন পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, খোলাডাঙ্গা গাজীপাড়া গ্রামের রুবি খাতুনের পরিবারের সঙ্গে অভিযুক্তদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৮ অক্টোবর দুপুরে ইমাম গাজী, শহিদুল ইসলাম ও রেখা খাতুনসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন রুবি খাতুনের ছেলে মানিক গাজীর ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে এগিয়ে এলে রুবি খাতুন, তার ছেলে শাকিল গাজী ও মেয়ে রুনা খাতুনকেও মারধর করা হয়।

পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার দিন রাতেই রুবি খাতুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী রুবি খাতুন বলেন, হামলার ঘটনায় প্রধান আসামিকে আটক করা হলেও অন্য আসামিরা এখনো পলাতক রয়েছেন। তাদের দ্রুত আটক করা না হলে যেকোনো সময় তারা আবারও পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close