সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফেনীতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ      ● সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা      ● তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত নষ্টের অভিযোগ       ● এলপিজি ব্যবসায়ীদের কর্মসূচি, দুই দিন বন্ধ থাকবে দোকান      ● কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান      ● জনগণ একদিকে, মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী      ● ফেসবুকে চাকু ও আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে ভিডিও, সুইট গ্যাংয়ের প্রধানসহ গ্রেপ্তার ২      ● ভালুকায় শিক্ষককে হামলা ও মেয়েকে অপহরণের অভিযোগে মানববন্ধন      ● পূজায় নাশকতার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী      ● রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ল আরও ২৪ ঘণ্টা      ● ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রতিমন্ত্রী টুকু      ● পঞ্চগড়ে জাহানারা ডেন্টাল কেয়ারে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন      
নেটফ্লিক্সে ছাঁটাইয়ের শঙ্কা, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২:৫২ পিএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ৮০০ কর্মী ছাঁটাই হতে পারেন বলে খবর প্রকাশিত হয়েছে। একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাক নিউজ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নেটফ্লিক্স। কোন বিভাগে কতজন কর্মী চাকরি হারাতে পারেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

২০২৫ সালের শেষ দিকে নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার পূর্ণকালীন কর্মী কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৬৮ শতাংশ, অর্থাৎ ১০ হাজার ৯০০ জনের মতো কর্মী যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক ছিলেন।

এর আগে ২০২২ সালে গ্রাহক কমে যাওয়ার প্রেক্ষাপটে প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার গ্রাহক হারানোর ঘটনার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া চলতি বছরের শুরুর দিকেও নেটফ্লিক্সের বৈশ্বিক পণ্য উন্নয়ন দল থেকে কয়েক ডজন কর্মী ছাঁটাই করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজস্ব আয় বাড়লেও প্রবৃদ্ধির গতি আরও ত্বরান্বিত করতে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত মাসে লস অ্যাঞ্জেলেসে ব্লুমবার্গ স্ক্রিনটাইম সম্মেলনে নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারান্দোস জানান, প্রতিটি অঞ্চলেই প্রতিষ্ঠানটির রাজস্বে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তবে তাঁরা আরও দ্রুত এগিয়ে যেতে চান।

২০২৬ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সে ব্যবহারকারীদের সম্পৃক্ততা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। তবে লাইভ অনুষ্ঠান সম্প্রচারে বিনিয়োগ সামগ্রিক দর্শকসংখ্যার ওপর প্রভাব ফেলেছে বলে জানান সারান্দোস।

সম্প্রতি প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও তৃতীয় প্রান্তিকের রাজস্ব নিয়ে প্রত্যাশার চেয়ে কম পূর্বাভাস দেয় প্রতিষ্ঠানটি। এতে নেটফ্লিক্সের শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়ে।

আগামী ২০ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে নেটফ্লিক্সের। ওই প্রতিবেদন থেকে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নেটফ্লিক্স   কর্মী ছাঁটাই   চাকরি হারানোর শঙ্কা   স্ট্রিমিং প্ল্যাটফর্ম   টেড সারান্দোস   নেটফ্লিক্সের রাজস্ব   প্রযুক্তি ও বিনোদন   আন্তর্জাতিক বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close