বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ল্যান্ডোভারী হাই স্কুলের EIIN নম্বর প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি      ● ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান      ● জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪টি পরিবার      ● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● পলাশে সরকারি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার যন্ত্রপাতি      ● চকরিয়ায় হত্যা মামলার আসামি তৌহিদ ডাকাত গ্রেফতার      ● পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা      ● রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমাজ গড়ার আহ্বান ড. কাইয়ুমের      ● গোসাইরহাটে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত      ● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      
ঝালকাঠিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম

ঝালকাঠিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী ভিডিও কলের মাধ্যমে সভায় যুক্ত হন।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   জেলা আইনশৃঙ্খলা কমিটি   আইনশৃঙ্খলা পরিস্থিতি   রফিকুল ইসলাম জামাল   জীবা আমিনা আল গাজী   জেলা প্রশাসন   জননিরাপত্তা   অপরাধ নিয়ন্ত্রণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close