শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● সিলেট গোয়াইনঘাটে প্রেসক্লাব নির্বাচন, সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন       ● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      
মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:১১ পিএম

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রয়োজন হলে পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মক্কা প্যাক্টে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সবার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে চায়। জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে মক্কা প্যাক্টের উদ্যোগ বা জোট নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করতে কোনো সমস্যা নেই।
সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, আগে দুই দেশের সম্পর্ক মূলত শ্রমিক পাঠানো ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই সম্পর্ককে আরও আধুনিক ও বহুমাত্রিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, শ্রমবাজারের পাশাপাশি জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবে দক্ষ ও পেশাদার জনশক্তি পাঠানোর বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ অংশীদারত্বের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাংলাদেশ সফরের পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকেও যোগাযোগ বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু সহায়তানির্ভর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। এ ধরনের সম্পর্ক টেকসই নীতি নয়। বরং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই সৌদি আরব সফর করবেন। তবে এখনো সফরের তারিখ নির্ধারণ করা হয়নি। তারিখ চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ বা প্রতিক্রিয়া এসেছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি আগেই উত্তর দিয়েছেন।

পবিত্র মসজিদ ও স্থানগুলোর নিরাপত্তায় সৌদি আরবে বাংলাদেশি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় যেকোনো সহায়তা চাওয়া হলে বাংলাদেশ তা দিতে প্রস্তুত।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close