বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● পলাশে সরকারি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার যন্ত্রপাতি      ● চকরিয়ায় হত্যা মামলার আসামি তৌহিদ ডাকাত গ্রেফতার      ● পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা      ● রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমাজ গড়ার আহ্বান ড. কাইয়ুমের      ● গোসাইরহাটে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত      ● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      
বসতবাড়ির ভিটায় গাঁজা চাষ
প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে বসতবাড়ির ভিটায় অবৈধভাবে গাঁজা চাষের অপরাধে মো. রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তি পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার বসতবাড়ির আঙিনা থেকে ৫টি সতেজ গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে নিজ বসতবাড়ির দক্ষিণ ভিটায় বিশেষ কৌশলে গাঁজা গাছ রোপণ করে চাষ করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানিক দলে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, কনস্টেবল মো. কামরুল হাসান ও কনস্টেবল মো. লিটন হোসেন।

অভিযানকালে রাসেল মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দক্ষিণ ভিটায় রোপণ করা ৫টি সতেজ গাঁজা গাছ শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ বিধিমোতাবেক জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ মাদক চাষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকমুক্ত সমাজ গঠনে নাগরপুর থানা পুলিশের এমন বিশেষ ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close