সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২      ● তুরস্কের বাজারে দ্বিগুণের বেশি বেড়েছে রপ্তানি      ● তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রপতির      ● শিক্ষা খাত সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: প্রধানমন্ত্রী      ● সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু      ● শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ      ● দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প      ● ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন      ● পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ      ● অক্ষত উদ্ধার রোহিঙ্গা যুবক      ● ধনঞ্জয়ের কথনবিশ্বে ‘পাঁচ দশকের পাঁয়তারা’      ● স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের কারাদণ্ড      
শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল থেকে জেলা শহরের রাজার মাঠে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

এ সময় ক্যাম্পকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে মাঠে ভিড় করেন নারী, শিশু, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।

ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, চর্ম, অ্যালার্জি, গাইনি-সহ বিভিন্ন বিভাগের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, পাহাড়ের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

বান্দরবান সেনানিবাসের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল সারফরাজ হায়দার জানান, দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে রোগীরা জড়ো হচ্ছেন। ক্যাম্পে চট্টগ্রাম থেকে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। রোগীদের যেসব রোগ রয়েছে, সেসব রোগে বিনামূল্যে সেবা ও ওষুধ দিতে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত রয়েছে। এ উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close