সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা      ● ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ কী, কেন গঠন করলেন ট্রাম্প?      ● ২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের সংকেত উন্মোচন এআইয়ের      ● পরীক্ষার আগেই ক্যানসার শনাক্ত করবে কুকুর?      ● কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা      ● গাজরের জুস হার্টের জন্য উপকারী, কতটুকু পান করবেন      ● ১৯৯৩ সালের অস্ত্র মামলার প্রসঙ্গ ফের আলোচনায়      ● বিচ্ছেদের ঘোষণায় যা বললেন প্রীতম ও শেহতাজ      ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও তদন্ত কমিটি হয়নি      ● আজ থেকে শুরু নতুন পে স্কেলের কাজ      ● তীব্র তাপপ্রবাহে পুড়ছে ক্যালিফোর্নিয়া      ● ইউক্রেনে ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার হামলা      
কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ পিএম আপডেট: ০৫.১০.২০২৬ ১২:৪৩ PM

ঝালকাঠির কাঁঠালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাঁঠালিয়া থানা হলরুমে এ সভার আয়োজন করে থানা পুলিশ। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের সভাপতিত্বে সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪৭টি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন কাঁঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, উপপরিদর্শক (এসআই) মো. সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র বিশ্বাস (গৌরাঙ্গ) ও সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস।

এ ছাড়া তপন হাওলাদার ও শিশির হাওলাদারসহ উপজেলার ৪৭টি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় বক্তব্য দেন।

সভায় জানানো হয়, এ বছর কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মণ্ডপ পরিচালনা কমিটি যৌথভাবে কাজ করবে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কাঁঠালিয়া   ঝালকাঠি   দুর্গাপূজা   শারদীয় দুর্গাপূজা   পূজামণ্ডপ   আইনশৃঙ্খলা   মতবিনিময় সভা   কাঁঠালিয়া থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close