রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হার্টে দুটি ছিদ্র, ৯৪% অকেজো কিডনি, অঙ্কনের বাঁচার আকুতি      ● সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা      ● টাঙ্গাইলে গাঁজাসহ গ্রেপ্তার ৩      ● নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের বার্ষিক সভা      ● ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত      ● টেকসই নগর গড়তে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী      ● ঘুষ নিয়ে বাগান বন্ধের অভিযোগ      ● গৃহবধূকে শ্বাসরোধে হত্যা      ● নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ      ● বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা রাখবে যুক্তরাজ্য      ● নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে রাষ্ট্রীয় অর্থায়নের ওপর জোর      ● রোহিঙ্গা সংকটে সুইডেনের সহায়তা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
হার্টে দুটি ছিদ্র, ৯৪% অকেজো কিডনি, অঙ্কনের বাঁচার আকুতি
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম আপডেট: ০৪.১০.২০২৬ ৬:৩৫ PM

যে বয়সে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখার কথা, সেই বয়সে জীবন বাঁচানোর লড়াই করছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের অঙ্কন দেবনাথ (২৫)। হার্টে দুটি ছিদ্র, জন্মগতভাবে একটি কিডনি নেই। অন্য কিডনিটিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৯৪ শতাংশ অকেজো হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করা গেলে তার জীবন আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

পরিবার সূত্রে জানা গেছে, অঙ্কনের অসুস্থতার পর প্রথমে দেশের বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।

অঙ্কনের চিকিৎসায় আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সীমিত আয়ের পরিবারের পক্ষে এত বড় অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসার ব্যয় জোগাড় করতে গিয়ে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

অঙ্কনের বাবা অজিত দেবনাথ বলেন, ছেলের চিকিৎসার জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু এখন চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানুষের সহযোগিতা ছাড়া অঙ্কনের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব নয়।

একজন তরুণের জীবন এখন অর্থের কাছে থমকে আছে। অঙ্কনের পরিবার চায়, মানুষের সহযোগিতায় তার চিকিৎসা সম্পন্ন হোক এবং সে আবার স্বাভাবিক জীবনে ফিরুক। এ জন্য সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও মানবিক মানুষদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবারটি।

অঙ্কনের চিকিৎসায় সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা বিকাশের মাধ্যমে অর্থ পাঠাতে পারেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কারও কাছে ১০০ টাকা, কারও কাছে ৫০০ বা ১ হাজার টাকা হয়তো খুব বড় অঙ্ক নয়। কিন্তু অনেক মানুষের সামান্য সহযোগিতা একসঙ্গে অঙ্কনের চিকিৎসার জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে। অঙ্কনকে বাঁচিয়ে রাখতে তাই যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close