শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তুরস্কে রেফারি নিয়োগে কারসাজির অভিযোগ      ● মোস্তাফিজের ওপর এখনো আস্থা আছে: সালাউদ্দিন      ● টানা বৃষ্টিতে ডুবছে ব্যাংকক, প্রাণহানি ৪০      ● হামের উপসর্গে এক দিনে ৮ জনের মৃত্যু      ● চুনকুটিয়ায় হবে মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব: ডিএমপি      ● ঋণের উচ্চ সুদ কমাতে স্বল্প সুদে অর্থায়নের উদ্যোগ      ● ঘরের সামনে মিলল ১০টি ককটেলসদৃশ বস্তু      ● বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিতে সৌদির অভিযান পরিকল্পনা      ● শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান: দীনেশ ত্রিবেদী      ● বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি      ● ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● কোনো অন্যায়কে ছাড় দেবে না সরকার: প্রতিমন্ত্রী টুকু      
মোস্তাফিজের ওপর এখনো আস্থা আছে: সালাউদ্দিন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম আপডেট: ০৩.১০.২০২৬ ৪:০১ PM

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে বেশি রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নিজের করা এক ওভারেই ২৫ রান খরচ করেন বাঁহাতি এই পেসার। এর আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও এক ওভারে ২৩ রান দিয়েছিলেন তিনি।

টানা দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও মোস্তাফিজের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ডেথ ওভারে মোস্তাফিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে এখনো তাঁকে দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে বিবেচনা করছেন কোচ।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সালাউদ্দিন জানান, বাংলাদেশকে মূলত পাঁচজন বোলার নিয়ে খেলতে হয়েছে। ষষ্ঠ বোলার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনও ভালো করেছেন বলে উল্লেখ করেন তিনি। তবে ডেথ ওভারে মোস্তাফিজের ভূমিকার কারণে তাঁর ওপর আস্থা রাখার কথা জানান কোচ।

সালাউদ্দিন বলেন, ‘এখন আমরা তো পাঁচটা বোলার নিয়ে খেলছি। এর মধ্যে আমাদের ৬ নম্বর বোলার হিসেবে সাইফউদ্দিনও ভালো বল করেছে। ফিজ আমাদের ডেথ ওভার স্পেশালিস্ট। আমাদের তার ওপর এখনো বিশ্বাস আছে।’

মোস্তাফিজের ওপর দলের আস্থার বিষয়টি তুলে ধরে সালাউদ্দিন আরও বলেন, ‘সে যদি আরও ফেইল করে, তবুও আমরা হয়তো তাকে সেভাবেই ব্যাক করাব।’

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট অভিযান শেষ হয়েছে হতাশার মধ্য দিয়ে। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদকের লড়াইয়েও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে কোনো পদক ছাড়াই ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে দলকে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close