শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       
ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:২৭ পিএম

এশিয়ান গেমসের ক্রিকেট ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে তারা। এর মধ্য দিয়ে এশিয়ান গেমসের ফাইনালে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে ভারত। একই সঙ্গে এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো কোনো দল ২০০ রানের মাইলফলকও পেরিয়েছে।

শুরুটা অবশ্য ভারতের প্রত্যাশামতো হয়নি। বৈভব সূর্যবংশী ৯ বলে ১৫ রান করে সাইম আইয়ুবের বলে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। সঞ্জু স্যামসনও ৪ বলে মাত্র ২ রান করে আহমেদ দানিয়ালের বলে আরাফাত মিনহাসের হাতে ক্যাচ দেন।

এরপর অভিষেক শর্মা দলকে সামলে নেন। মাত্র ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দলীয় ৯৩ রানে অভিষেক ফিরলে মাঝের ওভারগুলোতে ভারতের রানের গতি কিছুটা কমে যায়। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৪ বলে ২১ এবং ইশান কিশান ১৮ বলে ২০ রান করে আউট হন। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ১৩৩ রান।

শেষ দিকে অবশ্য পুরোপুরি বদলে যায় ভারতের ব্যাটিংয়ের চিত্র। তিলক ভার্মা ২২ বলে অপরাজিত ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শিভম দুবে ১৫ বলে করেন ২৭ রান। শেষ পাঁচ ওভারে ভারত তুলে নেয় ৭৪ রান, এ সময়ে মাত্র একটি উইকেট হারায় তারা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে ভারত। এর আগে ২০২৩ এশিয়ান গেমসের ফাইনালে আফগানিস্তানের করা ১১২ রান ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই রেকর্ড ভারতের ইনিংসের মাঝপথেই ছাড়িয়ে যায়। পরে প্রথম দল হিসেবে এশিয়ান গেমসের ফাইনালে ২০০ রানের গণ্ডিও পেরিয়ে যায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ২১১/৬—অভিষেক শর্মা ৬১, তিলক ভার্মা ৫১*, শিভম দুবে ২৭, শ্রেয়াস আইয়ার ২১, ইশান কিশান ২০। পাকিস্তানের বোলারদের মধ্যে আরাফাত মিনহাস ২/২৫, আহমেদ দানিয়াল ২/৪৩, আবরার আহমেদ ১/২৯ ও সাইম আইয়ুব ১/৪৭।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান   এশিয়ান গেমস   ক্রিকেট   এশিয়ান গেমস ফাইনাল   তিলক ভার্মা   অভিষেক শর্মা   শিভম দুবে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close