শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম      ● ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক      ● মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র      ● জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭      ● ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী      ● রাজাপুরে ৬০০ মিটার সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা      ● বন্যায় স্থবির ব্যাংকক, ৫০ জেলাতে দুর্যোগ ঘোষণা      ● চায়ের দোকানে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল জাকারিয়ার      ● সংসদ থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডোপ টেস্টের দাবি সেলিম ভূঁইয়ার      ● শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ      ● আজকের স্বর্ণের দাম ৩ অক্টোবর ২০২৬      ● তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক      
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির বহর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। একই সঙ্গে প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্যও এই চালান আনা হয়েছে।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রূপপুরে পৌঁছেছে।’

ইউরেনিয়াম বহনকারী বহরের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

রাশিয়া থেকে কার্গো বিমানে আসে ইউরেনিয়াম

এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে শনিবার সকালে তিনটি বিশেষ লরির বহর কড়া নিরাপত্তায় ঢাকার বিমানবন্দর এলাকা থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউরেনিয়ামের চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি।

প্রথম ইউনিটের জ্বালানি স্থাপন মে মাসে

২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। শিগগিরই প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। রাশিয়ার সহযোগিতায় প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র   ইউরেনিয়াম   পারমাণবিক জ্বালানি   রূপপুর   ঈশ্বরদী   পাবনা   রাশিয়া   পারমাণবিক বিদ্যুৎ   নিউক্লিয়ার পাওয়ার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close