প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম

মাগুরার শালিখা উপজেলার ‘বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান’-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপিকে সংবর্ধনা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, বুনাগাতী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বুনাগাতী ডিগ্রি কলেজের প্রভাষক গুলশানারা মানপত্র পাঠ করেন। বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা পর্বে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন (টুকু), মাগুরা জেলা বিএনপি সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং মহম্মাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৌমুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (শালিখা সাবেক ইউএনও) হরে কৃষ্ণ অধিকারী, আড়পাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুসাইন শিকদার, জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব গোলাম কিবরিয়া, প্রেসক্লাব শালিখা সাধারণ সম্পাদক ও মাগুরা কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যক্ষ নওয়াব আলী।
সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্থানীয় এবং দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ