মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ক্যান্সার আক্রান্ত আসাদের পাশে যুবদল      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু      ● বিকাশ-নগদ সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ      ● হাসিনার জন্মদিনে নাশকতার প্রস্তুতির অভিযোগ, ১৫ জন রিমান্ডে      ● ২০০ বছর পর টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষা      ● ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া      ● জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম      ● রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা      ● ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক      ● বিশ্ব হার্ট দিবস পালিত      ● মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      
রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা
প্রতিনিধি, সাদুল্লাপুর (গাইবান্ধা)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় লোকচক্ষুর আড়ালে রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে বেলাল শেখ নামে এক মাংস ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাটস্থ চারমাথা মোড়ে মাংস ব্যবসায়ী বেলাল শেখ সুকৌশলে রোগা গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এরই মধ্যে ঘটনাটি ওই এলাকার লোকজন জানতে পেরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। এমন অভিযোগের ভিত্তিতে বেলাল শেখের মাংসের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মাংস ব্যবসায়ী বেলাল শেখের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান।

অভিযানকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়। জনস্বার্থে এহেন অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close