মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ক্যান্সার আক্রান্ত আসাদের পাশে যুবদল      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু      ● বিকাশ-নগদ সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ      ● হাসিনার জন্মদিনে নাশকতার প্রস্তুতির অভিযোগ, ১৫ জন রিমান্ডে      ● ২০০ বছর পর টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষা      ● ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া      ● জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম      ● রোগাক্রান্ত জবাইকৃত গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা      ● ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক      ● বিশ্ব হার্ট দিবস পালিত      ● মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      
৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। তবে অভিযানকালে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, শ্রীপুর, প্রতাপপুর ও তামাবিল বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা, চকলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

আটক পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close