রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝিলবুনিয়া দরবারে তিনদিনের ওয়াজ মাহফিল শুরু শুক্রবার      ● গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● সাতক্ষীরার পরিবেশ রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিল গ্রিন কোয়ালিশন      ● ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা নেয় খারাপরা: নুরুল আমিন      ● চাকরির চাহিদা অনুযায়ী পাঠদানের আহ্বান রাষ্ট্রপতির      ● দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মুগ্ধতা      ● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      ● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      
দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ৫:৪৪ PM

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৫ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৫১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন।

গত ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০৫ জন। এর মধ্যে গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার তিনজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close