প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম

ফেনী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় যশপুর বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা। মাদকদ্রব্যগুলো থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।