রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার জন্য দক্ষ জনবল প্রয়োজন : ডা. জুবাইদা রহমান      ● স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে      ● ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, নতুন আঙ্গিকে বাজারে লিলির নতুন সোপ      ● আনসারের তৎপরতায় বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ      ● রোনালদোর না থাকা বড় হারের কারণ, মানতে নারাজ পর্তুগালের কোচ      ● আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত       ● ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন?      ● ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ      ● সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ধুনটে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড      ● মানিকগঞ্জে গাড়ি পোড়ানো মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার      ● যশোরে নাশকতার অভিযোগে আটক ৩      
শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার জন্য দক্ষ জনবল প্রয়োজন : ডা. জুবাইদা রহমান
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কেবল অবকাঠামোগত উন্নতি ও প্রযুক্তি দিয়েই শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা তৈরি সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত পেশাদার জনবল।

রবিবার বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি সমৃদ্ধ ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়া, যেখানে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা সমান গুরুত্ব পাবে।

তবে দেশে অ্যানেসথেসিওলজিস্টের তীব্র সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে মাত্র ৩ হাজার অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন। স্বাস্থ্য খাতের এই নির্দিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা ও সুনজরের অভাবের কারণে দেশের হাজার হাজার প্রান্তিক মানুষ নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছেন।

দেশের দুর্গম প্রান্ত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন ডা. জুবাইদা রহমান। তিনি স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close