শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬      ● ৪৬ জনকে আটক করেছে পুলিশ      ● জঙ্গলে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র      ● হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু      ● ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, পরিচ্ছন্নতাকর্মী আহত      ● সিলেট-ঢাকা ছয় লেন সড়ক প্রস্তুত হবে ২০২৯ সালে       ● ধনঞ্জয় সাহার কবিতায় পাঁচ দশকের বাংলাদেশ      ● ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর      ● ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ নিয়ে কেন উঠছে নানা প্রশ্ন      ● ক্লিনিকে হামলা-লুটপাটের ঘটনায় চারজন গ্রেপ্তার      ● দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ডিসিসিআই-এফএমএমের সমঝোতা      ● সাটুরিয়ায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম

স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি প্রদান এবং পেশাগত উৎকর্ষকে সম্মান জানানোর মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর স্কুল অব ফার্মেসির উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘Empowering Pharmacists for Healthier Futures’।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ফার্মাসিস্ট, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও ফার্মেসি পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। তাঁদের অসামান্য অর্জন, পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং শিক্ষা

উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত এবং ইউএপি ফার্মেসি কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান জনাব নাসের শাহরিয়ার জাহেদী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা; এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে. এম. মোজিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত এবং ইউএপি ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. জেবুন নাহারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে ইউএপি স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার ইউএপি ও স্কুল অব ফার্মেসির বিভিন্ন কর্মকাণ্ড, সাফল্য ও অর্জন তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন ফার্মাসিস্টদের পেশাগত দায়িত্ব, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তাঁদের অবদান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও দায়িত্বশীল ফার্মাসিস্ট তৈরির গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশের ফার্মেসি পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন—ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন; বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন; বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) সদস্য অধ্যাপক ড. মো. শাহ আমরান; এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের (পিসিবি) সচিব জনাব মুহাম্মদ মাহবুরুল হক।

শিক্ষাক্ষেত্রে সম্মাননা গ্রহণ করেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ; ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা; এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা।

সভাপতির বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ফার্মাসিস্টদের পেশাগত অবদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষ, জ্ঞাননির্ভর ও নৈতিকতাসম্পন্ন ফার্মাসিস্ট তৈরির বিকল্প নেই। ফার্মেসি পেশার উৎকর্ষ সাধন এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের অবদানের স্বীকৃতি প্রদানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি স্বীকৃতি প্রদানের পাশাপাশি ফার্মেসি শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষে ইউএপির অঙ্গীকারকে তুলে ধরে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close