প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার তৃতীয় সপ্তাহের মতো বসতে যাচ্ছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহে দর্শনার্থী ও ক্রেতাদের সাড়া পাওয়ার পর নিয়মিতভাবে প্রতি শুক্রবার এই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।
গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে একই জায়গায় গাড়ি ও মোটরবাইক কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। সকাল ১০টা থেকে শুরু হবে শুক্রবারের আয়োজন।
এক জায়গায় বিভিন্ন ধরনের যানবাহন
‘সুপার সেল কার বাজারে’ নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরবাইক ও ইউটিলিটি ভেহিকেলের সমাহার থাকছে। ফলে ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন একসঙ্গে দেখে নিজেদের পছন্দ অনুযায়ী তুলনা করার সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া ব্যক্তিগত মালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রির সুযোগও রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ ছাড়ে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন কেনাবেচার সুবিধা রাখা হয়েছে।
ক্রেতা-বিক্রেতার সরাসরি যোগাযোগ
উদ্যোক্তাদের মতে, দেশের অটোমোবাইল বাজারে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তাও বাড়ছে। সেই প্রয়োজন বিবেচনায় ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হচ্ছে।
এখানে ক্রেতারা এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে তথ্য সংগ্রহ ও তুলনা করতে পারছেন। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে তাদের যানবাহন তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
থাকছে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
ব্যস্ত নগরজীবনে গাড়ি কেনাবেচার প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতেই নিয়মিত এই আয়োজন চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ