বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কর্মস্থলে অনুপস্থিত ২৫% ডিএসসিসি কর্মী, ক্ষুব্ধ প্রশাসক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সেবা কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে ঝটিকা পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। পরিদর্শনে একটি আঞ্চলিক কার্যালয়ের প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোনো প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়ির চালককে সঙ্গে নিয়ে আঞ্চলিক কার্যালয়-৫ পরিদর্শনে যান প্রশাসক। সকাল ৮টা ৫০ মিনিটে সেখানে পৌঁছে তিনি বাইরে অবস্থান করে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে প্রবেশের বিষয়টি পর্যবেক্ষণ করেন।

পরে সকাল ৯টা ২ মিনিটে কার্যালয়ে প্রবেশ করে মূল ফটক বন্ধ রাখার নির্দেশ দেন তিনি, যাতে নির্ধারিত সময়ের পর কেউ এসে অফিসে প্রবেশ করতে না পারেন। এরপর কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং হাজিরা খাতা যাচাই করেন।

হাজিরা খাতা পর্যালোচনা করে প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে অনুপস্থিতদের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলীকে নির্দেশ দেন প্রশাসক।

পরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতি ও হাজিরা খাতা তদারকি করেন আব্দুস সালাম। সেখানেও কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে অনুপস্থিত পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদারকে নির্দেশ দেওয়া হয়।

এরপর মতিঝিল পীর জঙ্গির মাজার এলাকা থেকে মতিঝিল আইডিয়াল স্কুল, ফকিরাপুল, আরামবাগ, দৈনিক বাংলা হয়ে বঙ্গভবন পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন প্রশাসক। অভিযানে ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত হয়।

অভিযান ও পরিদর্শন প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, নাগরিক সেবা দিতে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। সিটি কর্পোরেশনের কর্মচারী কিংবা বাইরের কোনো পক্ষের কারণে জনভোগান্তি তৈরি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নাগরিক সেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা পরিদর্শন ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  ডিএসসিসি আব্দুস সালাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close