শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      ● হুথি হামলার মধ্যে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, ম্যানহাটনে বিএনপির আনন্দ মিছিল      ● ফখরুলের গাড়িবহরে হামলা মামলায় সোহেল হোসেন গ্রেপ্তার      ● ২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২৫
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। ভেকিনগর এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

দুর্ঘটনার পর যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

আহত ২৫ জনকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে গেলেও যাত্রীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   দাউদকান্দি   সড়ক দুর্ঘটনা   বাস দুর্ঘটনা   বাস উল্টে আহত   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   ভেকিনগর   রয়েল পরিবহন   সড়ক দুর্ঘটনায় আহত   যাত্রীবাহী বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close