শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৫:৫৬ PM

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ে আলোচনায় আসা শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২০২৬ সালের জন্য সিলেট জেলা পর্যায়ে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।


জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেট সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাইকৃত গুণী শিক্ষকদের তালিকায় তাঁর নাম ছিল।


সম্প্রতি ‘শ্রাবণের মেঘ’ গানে তাঁর নৃত্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ, লেখক ও সংস্কৃতিমনা ব্যক্তিদের একটি অংশ তাঁর পক্ষে অবস্থান নেন এবং ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল চর্চার পক্ষে মত দেন।


এদিকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অবদানের ভিত্তিতেই তাঁকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁর শিক্ষাদান পদ্ধতি, বিদ্যালয় ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়গুলো মূল্যায়নে গুরুত্ব পেয়েছে।


উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে প্রতি বছর প্রাথমিক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা শিক্ষকদের বাছাই করা হয়।






স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close