মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৫:৫০ PM

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর গ্রামে সাইনবোর্ড টানিয়ে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের মৃত আবুল হাসেম ফকিরের ছেলে মো. সেলিম ফকির ও তার ভাই দান ও পৈত্রিক সূত্রে কাশরগড় মৌজার ৫৫ শতক জমির মালিক। বহুদিন যাবৎ তারা ওই জমি ভোগদখলে আছেন।

কিন্তু প্রতিবেশী মৃত সুলতানের ছেলে মো. বাবুল মিয়া গং গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে সাইনবোর্ড টানিয়ে, খুঁটি পুঁতে ওই জমি জবরদখল করতে গেলে জমির মালিকানা দাবিদাররা তাদের বাধা দেন।

এ সময় প্রতিপক্ষরা বাধাদানকারীদের গালিগালাজ, ভয়ভীতি দেখিয়ে খুনজখমের হুমকি দেয়। ওই ঘটনায় বিল্লাল হোসেন (৫০), মো. বাবুলসহ (৩৫) পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

জমির মালিকানা দাবিদার মো. সেলিম ফকির জানান, দান ও পৈত্রিক সূত্রে তারা ওই জমির মালিক হিসেবে ভোগদখলে আছেন এবং কারও কাছে বিক্রি করেননি।

অভিযুক্ত মো. বাবুল মিয়া বলেন, তিনি কারও জমি দখল করেননি। সেলিম ফকিরদের জমি তাদের দখলেই আছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close