শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের      ● ভ্রু ও চোখের পাতা ঘন করার সহজ ঘরোয়া উপায়      ● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      
সিনিয়র জেলা জজ এর পুনঃপদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৮:৫১ এএম

সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের বগুড়ায় পুনরায় পদায়নের সিদ্ধান্ত বাতিল এবং তাকে অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে আইনজীবীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে বিএনপিপন্থি নেতাকর্মী ও আইনজীবীদের হয়রানি এবং বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পুনরায় বগুড়ায় দায়িত্ব পালনে আপত্তি জানিয়ে তাকে অন্যত্র বদলির দাবি জানান তারা।

আইনজীবীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মনিরুজ্জামানকে বগুড়া থেকে বদলি করা হয়েছিল। পরবর্তীতে তাকে আবারও বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে পদায়নের আদেশ হয়। বুধবার তার বগুড়ায় যোগদানের কথা রয়েছে। এ কারণে তার পুনঃপদায়নের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জেলা বার সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বগুড়া জেলা বার সমিতির অ্যাডভোকেট (জিপি) শফিকুল ইসলাম টুকু বলেন, গণঅভ্যুত্থানের আগে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তাদের কাছে এসেছে। তাকে একবার বগুড়া থেকে বদলি করা হয়েছিল। পরে আবার কেন তাকে এখানে পদায়ন করা হলো, সেটি তাদের কাছে স্পষ্ট নয়।

এ বিষয়ে জেলা বার সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং একাধিকবার আবেদন করা হয়েছে। তারা সকলে মো. মনিরুজ্জামানের পুনরায় বগুড়ায় যোগদানের বিরোধিতা পোষণসহ তাকে অন্যত্র বদলির দাবি জানাচ্ছেন।

এ প্রসঙ্গে জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি রেজাউল করিম মিন্টু বলেন, তারা কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত বিরোধের কারণে কর্মসূচি পালন করছেন না। একজন বিচারকের বিষয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে যেসব অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতেই তাদের এই কর্মসূচি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এছাড়াও বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মনিরুজ্জামানের পুনরায় বগুড়ায় পদায়নের বিষয়ে তারা আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাদের দাবির বিষয়টি বিবেচনা করে তাকে অন্যত্র বদলি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে জেলা অ্যাডভোকেটস বার সমিতির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ আইনজীবীগণ, তার সময়ে বিচারে অসন্তোষ প্রকাশ করা সাধারণ জনগণসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close