প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম

‘আজকের শিশু, আগামীর প্রাণ—একটি চারা গাছ, পৃথিবীর নতুন প্রাণ’ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নবজাতকদের পরিবারকে গাছের চারা ও জন্ম নিবন্ধন সনদ দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের পরিবারের হাতে একটি করে ফলজ গাছের চারা ও জন্ম নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নবজাতকদের পরিবারের হাতে এসব উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক কিশোর কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা সচিব বাবু চন্দ্র শীল, পৌরসভা হেলথ ইন্সপেক্টর মোকাদ্দাস হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে একদিকে নবজাতকের জন্মের সরকারি নিবন্ধন নিশ্চিত করার পাশাপাশি অন্যদিকে পরিবারগুলোকে গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ